চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রায় একই সময় সংঘঠিত পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২য় শ্রেণীতে পড়–য়া এক শিশু ও এক নারীসহ দু’জন নিহত হয়েছে। শিশু নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় আধাঘন্টা শহরের মধ্যে দিয়ে যাওয়া সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে। অপরদিকে নারী নিহতের ঘটনায় ট্রাকের উপর হামলা করে বিক্ষুদ্ধ জনতা। নিহতরা হল-জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিযনের দেবোত্তর (কালিনগর) গ্রামের কাউসার আলীর ছেলে মো.রাফি (৯) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমগাছি (উপর রাজারামপুর) মহল্লার রুহুল আমীনের স্ত্রী খাইরুন্নেসা(৬০)।
পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার(২৩ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের নিজ বাড়ি থেকে সোনামসজিদ মহাসড়ক ধরে মায়ের সাথে অটোরিক্সাযোগে জেলার নাচোল উপজেলায় নানার বাড়ি যাচ্ছিল শিশুটি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে জেলা হাসপাতালে যাবার সড়কে অটোরিক্সাটি বাঁক নেবার পথে পেছন থেকে একটি মোটরসাইকেল অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে উল্টে যায় অটোরিক্সা। ঘটনাস্থলে অটোরক্সিার নিচে চাপা পড়ে আহত হয় শিশু রাফি। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পথে মারা যায় রাফি। এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা শিবতলা মোড়ে সোনামসজিদ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পলিশ গিয়ে অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে নামোরাজারামপুর উপ-শহরের সামনের সড়কে হাঁটছিলেন খাইরুন্নেসা। এ সময় পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক খাইরুন্নেসাকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে দুপুর ১টার দিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই সড়কে চলা অপর একটি ট্রাকে হামলা করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম জুবায়ের হোসেন বলেন,শিশু মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলটি ঘটনার পর পালিয়ে যায়। সেটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নারী মৃত্যুর ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ আহমেদ বলেন,নারী পিষ্ট হবার পর ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২৬৪০) ও এর চালককে আটক করা হয়েছে। উভয় ঘটনায় পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করেছে। দুই ঘটনায় সড়ক পরিবহন আইনে দু’টি পৃথক মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানিয়েছে পুলিশ।