চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-২২ ২১:৪৮:১৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী(৭০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার(২২ ফেব্রæয়ারী) সকালে নিজ গ্রামে সড়ক দূর্ঘটনায় আহত হবার পর বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে.চার মেয়ে সহ বহু গুণগ্রাহি রেখে ঘেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তেররশিয়া গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাইমা খান, ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক রাজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।