রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার সকাল ১০ টায় উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।