চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ মহাসড়ক পারাপারের সময় ট্রাক্টর-ট্রলির ধাক্কায় পথচারি নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-২১ ২১:৫৬:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপ্ইানবাবগঞ্জের  শিবগঞ্জ  উপজেলায় লকড়ি (খড়ি) বোঝাই একটি ট্রাক্টর-ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়  মানসিক প্রতিবন্ধি (৪৫) এক  পথচারি নিহত হয়েছেন। পুলিশ জানায়,বুধবার (২১ ফেব্রæয়ারী) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি কেন্দ্রিয় ট্রাক টার্মিনাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পার হবার সময় ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যাক্তি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর মরদেহ শনাক্ত হয় নি। এদিকে ঘটনার পরপরই ট্রলি নিয়ে চালক পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন,ওই ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁকে মাঝে মাঝে ওই এলাকায় সড়ক ধারে হাঁটতে দেখা যেত। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ট্রলিসহ এর চালককে আটক ও নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধিণ বলেও জানান পুলিশ কর্মকর্তা মোজম্মেল।