কোম্পানীগঞ্জে ৪৭ বছরের লালিত রুপালী নামক কুমির ফেরতের দাবীতে মানববন্ধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-২১ ২১:৫৩:০০
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে
৪৭ বছর ধরে প্রাকৃতিক পরিবেশে লালিত রুপালী নামক কুমিরকে ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার সময় চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ কুমির ওয়ালারগো বাডীর দরজায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এলাকা বাসীর পক্ষে বক্তব্য
রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন আম্মেদ বাবু,চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের হোসেন প্রিপ্তী প্রমূখ।
বক্তব্য কালে বক্তারা বলেন দীর্ঘ ৪৭ বছরের প্রাকৃতিক পরিবেশে লালিত আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, অনুভূতি ও ছোট বেলার মন ভালো করার প্রিয় রুপালী নামক কুমির আমরা ফেরত চাই।
কান্না জড়িত কন্ঠে ১শত ৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা বলেন প্রাকৃতিক পরিবেশে দীর্ঘ ৪৭ বছর ধরে আমরা রুপালী নামক কুমিরটি লালন পালন করে এসেছি। আমরা কখনো কারো কাছ থেকে কোন ধরনের টাকা- পয়সা নি নাই।