চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পাঁকা-লক্ষীপুর ফেরিঘাটে (নৌকা ঘাট) অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার(১৯ফেব্রæয়ারী) দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর ব্যানারে শতাধিক ভূক্তভোগির অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রশাসন ভবনের সামনে প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীটি পালিত হয়।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়,ওই ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ে অতিষ্ঠ এলাকাবাসী। এমনকি অসুস্থ রোগি ও মরদেহ পার করতেও অতিরিক্ত টোল দিতে হচ্ছে। পদ্মার চরাঞ্চলের ভাঙ্গণ কবলিত নি:স্ব মানুষ যারা ঘর-বাড়ি ভেঙ্গে নিয়ে পার হচ্ছে তাঁদের মোটা অংকের টাকা দিতে হচ্ছে সংশ্লিষ্ট ইজারাদারকে। মানববন্ধনকারীরা অবিলম্বে এই অবস্থা থেকে মুক্তি দাবি করেন। তাঁরা সরকারি নিয়মানুযায়ী নির্ধারিত হারে টোল নেয়ার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আশিকুল ইসলাম আশিক, রুহুল আমিন, শরিফুল ইসলাম লিটন, সাবেক ইউপি সদস্য বুদ্ধু আলী, ওবাইদুর রহমান প্রমুখ। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএফএম আবু সুপিয়ানের সাথে তাঁর অফিসে দেখা করে অভিযোগ জানান।
এ ব্যাপারে ইউএনও বলেন, মানববন্ধনকারীদের অভিযোগ শোনা হয়েছে। তাঁদের সাথে এ ব্যাপারে আলোচনা কওে অভিযোগের সুষ্ঠু তদন্তের আশ^াস দেয়া হয়েছে। তাদের নিশ্চয়তা দেয়া হয়েছে যে, নির্ধালিত হারে টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করা হবে।