আজ সোমবার (১৯ই ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় জারিন তাসনিম নওশীন নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সকালে সবুজবাগের উত্তর মানিকদিয়ায় ক্লাব মোড়ে অটোরিকশার স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ফখরুল হাসান রিফাত জানান, তারা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকেন। গুলশান-২ নম্বরে একটি প্রতিষ্ঠানে মার্চেন্টাইজার পদে চাকরি করেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে নিয়ে বের হন তাকে অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে যাবেন বলে। পথে উত্তর মানিকদিয়া ক্লাব মোড়ে অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রী নওশীনকে চাপা দেয়। সামান্য আহত হন রিফাত। পরে তিনি নিজেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। মেডিকেল নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাকটিসহ অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে পুলিশ।