দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে পাপুয়া নিউগিনিতে অন্তত ৬৪ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৯ ০৯:২৩:৩৯
image

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,পাপুয়া নিউগিনিতে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।   
নিহতরা সবাই ইনগা প্রদেশে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 
ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি। 
ওই অঞ্চলে সাধারণত সম্পদ ও জমিজমা নিয়ে আদিবাসী গোষ্ঠীগুলো প্রায়ই সংঘাতে জড়িয়ে থাকে।