রাজশাহীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না-আইইডিসিআর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৮ ২০:১৬:২৮
image

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীতে বরই খেয়ে মারা যাওয়া দুই বোন মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাসিয়া (৫) নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। 
বরই খেয়ে অস্বাভাবিকভাবে মারা যাওয়া দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসের কারণে হয়েছে কিনা তা ধরতে পারছিলেন না চিকিৎসকরা। তাই নিশ্চিত হতে এ বিষয়ক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় আইইডিসিআরে। 
আইইডিসিআর পরিচালক ডা. তাহমিনা শিরীন জানান, ঐ দুই বোনের মৃত্যু নিপাহ ভাইরাসের কারণে হয়নি। তবে অন্য কোনো ভাইরাসের আক্রান্ত হয়ে মেয়ে দুটো মারা গেছে কিনা তা বের করতে পারেনি আইইডিসিআর। 
উল্লেখ্য, গৃহকর্মীর এনে দেওয়া বরই খেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিলো দুই শিশু মুনতাহা মারিশা ও মুফতাউল মাসিয়া।  দুই বোনের মধ্যে ছোট মারিশা বুধবার বিকেলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আর বড় বোন মাসিয়ার মৃত্যু হয় গতকাল শনিবার। হঠাৎ করে দুই মেয়ের মৃত্যুর পর তাদের মা-বাবাকেও হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। । তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।