সোনামসজিদ স্থলবন্দর আমদানী রপ্তানীকারক গ্রæপের সাধারণ সভা অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৭ ২২:৩৫:৩৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর কেন্দ্রিক বানিজ্যিক সংগঠন সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রæপের সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ফেব্রæযারী) সকালে বন্দর সংলগ্ন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২২-২০২৩ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সংগঠন সভাপতি কাজী মো: সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি দেলায়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ,কার্যকরী কমিটি সদস্য  নুর আমিন,উপদেষ্টা আবু তালেব,সাবেক সভাপতি কবিরুর রহমান খান খোকন, রেজাউল করিম বুলবুল,জেলার সর্বোচ্চ করদাতা একরামুল হক প্রমুখ।
সভায় বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের খরচ,পাশের রাজশাহীর গোদাগাড়িতে ভারতের সাথে নৌ-বন্দর চালু হওয়ায় সোনমসজিদের উপর এর প্রভাব মোকাবেলা, সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরের রপ্তানীকারকদের সাথে ব্যবসা সম্প্রাসারণে আলোচনা,সং¤িøস্ট কাস্টমস,সরকারি সংস্থা,সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশন ও শ্রমিক সমন্বয় কমিটির সাথে আলোচনার মাধ্যমে বন্দরের আমদানী খরচ কমানোর বিষয়টি গুরুত্ব পায়। আমদানী খরচ হ্রাস পেলে এই বন্দরের মাদ্যমে ব্যবসায়ীরা আমদানীতে উৎসাহিত হবে  বলেও মতপ্রকাশ করেন বক্তরা। সভায় সমিতির সাধারণ ও কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।