টাঙ্গাইলে বাসচাপায় মা- ছেলে নিহত

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০২-১৭ ১১:০৮:২৯
image
প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন শনিবার সকালে উপজেলার ঝাওয়াইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝাওয়াইল এলাকার মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে বাড়ি থেকে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। ঝাওয়াইল নামকস্থানে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।