চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ইন্তেকাল, রাষ্ট্রীীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৬ ২২:০৯:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের  বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা  ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল লিয়াকত আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহী রাজিউন)। গত বৃহস্পতিবার(১৫ ফেব্রæয়ারী) বিকেল ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার( ১৬ ফেব্রæয়ারী) বিকাল ৩টায় নয়ালাভাঙ্গা গ্রামের গোরস্থান প্র্ঙ্গাণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ওই গোরস্থনে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে সেনাবাহিনীর একটি দলও তাঁকে গার্ড অব অনার প্রদান করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
লিয়াকত আলীর দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএফএম আবু সুফিয়ান,শিবগঞ্জ থানার পরিদর্শক (অভিযান) এসএম নূরুল কাদির সৈকত, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।