চাঁপাইনবাবগঞ্জের তক্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা¯œান অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৬ ২২:০৩:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার তক্তিপুর মহশশ্মান ঘাটে গঙ্গার (পদ্মা) শাখা  পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। ওই ঘাটটি গঙ্গাশ্রম ঘাট নামেও পরিচিত। স্থানটি সনাতন দর্শাবলম্বীদের একটি পবিত্র ও  ঐতিহাসিক তীর্থস্থান। শুক্রবার(১৬ ফেব্রæয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ¯œানোৎসবে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে কয়েকদিন থেকে আসা হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ নারীপুরুষ অংশ নেন।  
যুগ যুগ থেকে পাপ মোচন ও পূণ্যলাভের আশায় হিন্দুরা  এই ¯œানে অংশ নেন।  এই নদীতে বিসর্জন দেয়া হয় দেহভষ্ম। পৌরানিক যুগ থেকে সাধু জাহ্নমুনির আশ্রম বলে পরিচিত এই স্থানে  ভক্তরা আসেন কল্যানের আশায় ও অকল্যাণ দূর করতে। অনেকেই এখান থেকে মাটিসহ বিভিন্ন পাত্রে নিয়ে যান পবিত্র জল। যা সারাবছর তাঁদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার হয়।  তক্তিপুর মহাশশ্¥ন কমিটি ও গঙ্গা¯œান কমিটি সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী বলেন, ¯œান ঘিরে অনুষ্ঠিত হয়েছে পুজা,ধর্মীয় পুস্তক পাঠ,কীর্ত্তণ সহ নানা  ধর্মীয় আচার অনুষ্ঠান।
এদিকে ¯œানোৎসবকে ঘিরে তক্তিপুরে বসেছে ঐতিহাসিক  গ্রামীণ মেলা। মেলায় রয়েছে কাঠসহ বিভিন্ন রকম আসবাবপত্র,খাবার,প্রসাধনি সামগ্রী, শিশুদের খেলনা, ধমীয় সামগ্রী সহ বিভিন্ন পণ্যর দেকান।  অস্থায়ী মেলাতে আসছেন বিভিন্ন ধর্মের মানুষ। ¯œান ও মেলাকে ঘিরে তক্তিপুর শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল দেবনাথ বলেন, সুষ্ঠুভাবে ¯œান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ধর্মীয় এ অনুষ্ঠান ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।