না জ মু ল হ ক স র কা র

  • নারী
  • ২০২৪-০২-১৬ ২০:০৮:৩৯
image

নারী, 
তুমি বিধাতার অপরূপ সৃষ্টি!
লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ
আকাশ ছোয়া স্বপ্ন দিয়ে গড়েছে তোমার মন। 
লজ্জাবতী লতিকা তুমি, তোমার দৃষ্টিতে হারায় মন
দৃষ্টির অনলে জ্বালাতে পারো কতশত জীবন। 
কত বীর তোমার রূপের নেশায় মাতাল হয়ে করে নত শির 
কতজনা তোমার বিরহে নীরব লোচনে জড়িয়ে যায়  নীর। 
তোমার প্রেরণায় বলীয়ান হয় জগতে নরদল
তোমার একটু অবহেলায় হারাতে পারে সকল মনোবল।
নিরানন্দের মাঝেও তুমি দিতে পারো অনাবিল আনন্দ 
তুমি বিহনে হারিয়ে যায় যে জীবনের সব ছন্দ। 

নারী, 
তুমি কখনো মা, কখনো বোন, কখনোবা সহধর্মিণী 
হৃদয় ভুবনে বয়ে চলো গোপনে যেন তুমি অন্তহীন প্রবাহিণী। 
স্বামীর বুকে মাথা রাখিয়া তুমি হও অর্ধাঙ্গীনি
অন্য বুকেতে মাথা রেখে আবার হও যে কলঙ্কিনী। 
তুমি অভিমানী, তুমি মায়াবিনী, তুমি যে রহস্যময়ী 
তুমিই আবার মায়ার বাধনে বেধে হও যে মমতাময়ী। 
সংসারে থেকে হও সংসারী, যুদ্ধক্ষেত্রে রণাঙ্গীনী
তুমি স্নেহময়ী, তুমি মমতাময়ী, তুমি যে জগত জননী।
দেখাও মোদের পৃথিবীর আলো, করেছ জন্মদান 
তোমার স্নেহের কোলেই লালন হয় যে মানব সন্তান ।
তুমি মোদের জগত জননী দেখিয়েছো সুন্দর ধরণী
জন্মেছি তোমার গর্ভে নারী,  তুমি যে গর্ভধারিণী। 
কতরূপে পরিচিতা তুমি, কত যে রূপে বিরাজ 
বহুরূপে রূপায়িত করেছে তোমায় বিধাতা করেছে এই সমাজ।