চোখ বুলিয়ে দেখি
বইয়ের পাতাতে আমার মায়ের মুখের ভাষা
আহা বাংলা ভাষা!
একুশ আমার রক্তমাখা মাতৃভাষা।
ভাইয়ের বুকের রক্ত স্নানে বাংলা ভাষা,
একুশ আমার ভাইহারা বোনের আর্তনাদের ভাষা,
প্রীতি লতাদের আন্দলিত আর্তচিৎকারে বাংলা ভাষা।
একুশ তুমি কোলাহলময় সান্ধ্যনগরীতে
বইয়ের মোড়ক উন্মোচনে হৃদয় হয় আলোড়িত।
দেখি ঐ সোনামুখ আমার বাংলা মায়ের মুখ
আহা কি আনন্দ বাংলা ভাষায় কি মধুর সুখ