আ হ ম দ ফা রু ক

  • তোমাকে বেসেছি ভালো
  • ২০২৪-০২-১৬ ১৯:৪৬:০৮
image

যখন তোমাকে বলি: 'ভালবাসি'। 
তার মানে এই নয়, আমি তুমি ছাড়া 
আর কিছু ভালই বাসি না।
 
যখন তোমাকে বলি: 'ভালবাসি।' 
পাশাপাশি আমি কি তখন দেখি না 
আকাশে মেঘ? পাতার আড়ালে ফুল? 
ফুলের আড়ালে পাখি? 
তোমাকে দেখার আগে 
আমি আড়চোখে পৃথিবীর পৃথিবীকে দেখি?

তোমার শাড়ির পাড়ে লেগে থাকে ভোরের শিশির। 
তোমার পায়ের রাঙা গোড়ালিকে ঘিরে 
বনের সবুজ ঘাসে মনের গোধূলি খেলা করে। 
তখন হঠাৎ ভাবি তোমাকে বেসেছি ভালো, 
তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস আছে বলে।