একবার পাশে হেঁটে দ্যাখো!
সর্বদা বিপদসঙ্কুল কন্টক পথে
পাশাপাশি হেঁটে যাবো যোজন যোজন দূর।
একবার রেখে দ্যাখো এই হাতে হাত!
দুঃখের আগুনে নিজেকে পুড়িয়ে
কাটিয়ে দিবো অগনিত দিন, অগনিত রাত।
একবার রেখে দ্যাখো এই চোখে চোখ!
ঘুমহীন কাটিয়ে দেবো হাজার রাত,
মোদের সাথী হবে তারা আর চাঁদ।
একবার ভালোবেসে দ্যাখো!
শত আঘাতেও বারবার
নিজেকে ভেঙে গড়ে নতুন করে সাজাবো দুর্বার।
একবার কাছে ডেকে দ্যাখো!
এমন করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রবো
সহসা মৃত্যুও ফিরে যাবে দ্যাখে এই অকৃত্রিম ভাব।