ছ ন্দা আ ক্তা র

  • স্বপ্নের শীশমহল!
  • ২০২৪-০২-১৫ ২২:৫৬:৩১
image

মেলে ধরলাম যাপিত জীবনের সালতামামি এই সন্ধ্যায় !
কালের গর্ভে মহাকালের আহ্বান -
ভুল আর ফুল এখন সমান্তরাল হাঁটে -
কুড়িয়ে নিলাম একটা -
ভুল নয় ফুলকে !

রেখে গেলাম সব ভুল 
দিনান্তের অস্তমিত সূর্যের হাতে -
একাল সেকাল যুগ যুগান্তের চিরঞ্জীব সুধা মেখে নীরবে নিভৃতে !

বেদনাকে দিলাম ছুটি
হাসিমুখে এইবেলা -
গেঁথে নিলাম অশ্রুমালা গল্পে গানে
পায়ের মলে মাড়িয়ে ধুলো -
সাঙ্গ ক'রে অতীত খেলা !

যে ভেলা বেলা শেষে দাঁড়ায় আমার দ্বারে
তাকে ফেরাই কি করে -
আমার নশ্বর হৃদয়ের নিশ্চুপ ইশারায় ঘুরে দাঁড়াই!
দীর্ঘ পথ বরাবর দৃষ্টি মেলি -
দীর্ঘশ্বাসটাকে বুকের পাঁজরে বন্দি করে নতুন আশায় নতুন আলোয় ভরে তুলি
স্বপ্নের শীশমহল!