চাঁপাইনবাবগঞ্জে দূর্ধর্ষ প্রাইভেট কার চোর জনি গ্রেপ্তার,চুরিকৃত কারের খন্ডিতাংশ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৫ ২১:২৭:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে দূর্ধর্ষ প্রাইভেট কার চোর মো: জনি (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রæযারী) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের ঝাপাইপাড়া  মহল্লার নিজ বাড়ি থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার হয় চুরিকৃত একটি টয়োটা সেলন ব্রান্ডের কারের খন্ডিতাংশ। জনি ওই মহল্লার নুহু আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, গত ৫ ফেব্রæযারী সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপ-রাজারামপুর  এলাকার পাসপোর্ট অফিসের সামনে থেকে চুরি হয় লাল রং এর (ঢাকা মেট্রো-গ-১২-৭৪৬০) কারটি। এর মালিক চাঁপাইনবাবগঞ্জ শহরের দূর্গাপুর মহল্লার আব্দুল মালেক এ ঘটনায় মালেক থানায় মামলা করলে গাড়ি উদ্ধার অভিযান শুরু করে সদর থানা পুলিশ। এরই ধারবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে গত বুধবার দিবাগত সারারাত অভিযান শেষে জনিকে গ্রেপ্তার ও গাড়ির অংশ বিশেষ উদ্ধার করা হয়। তবে জনি এর আগেই গাড়ির কিছু অংশ খুলে বিক্রি করে দেয়।
পেশায় রেন্ট-এ-কার চালক জনির বিরুদ্ধে স্থানীয়ভাবে এ ধরণের কাজে জড়িত থাকার  বিষয়টি জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। সে কোন পেশাদার চোরচক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।