পিএসজির চিরচেনা রুপ।আক্রমণে ধার নেই,আক্রমণ ভাগে গতি নেই। শুরুর মলিনতায় জমাট রক্ষণের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কাও হয়তো জেগেছিল প্যারিসিয়ানদের। তবে দ্বিতীয়ার্ধে ফরাসি জায়ান্টরা আক্রমণের ঝড় তুললেন।আর তাতে আসল গোলও।
প্রথমার্ধে নিষ্প্রভ কিলিয়ান এমাবাপে দ্বিতীয়ার্ধের শুরুতে দারুন এক গোলে দলকে লিড এনে দেন।৭০ মিনিটে ব্যবধান দিগুণ করেন বারকোলা।আর তাতে বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতে নেয় লুইস এনরিকের দল।দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত সোসিয়াদা সেভাবে কোন সুযোগ তৈরী করতে পারেনি।অন্যদিকে শেষ সময়ে মার্কো আসেন্সিওর শট সোসিয়াদাদ গোলরক্ষক ঠেকিয়ে দিলে স্বাগতিকদের জয়ের ব্যবধান আর বাড়েনি।
৫৮ মিনিটে মারকিনিওসের হেড থেকে আসা বল নিখুঁত ভলিতে জালে পাঠিয়ে নতুন এক রেকর্ড করেন এমবাপে।চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে শুরু করা টানা ১০ ম্যাচে গোল (মোট ১৩) করলেন এই ফরাসি তারকা। চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর ৪৪তম গোল।
৫ মার্চ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে সোসিয়েদাদের মাঠে।