চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একশত ছয় গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় ইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আর ছয় মাসের বিণাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ ফেব্রæয়ারী) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। ইব্রাহীম রাজশাহীর গোদাগাড়ী ্উপজেলার খয়রা গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১৬ সালের ২৪ ফেব্রæয়ারী সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউণিয়নের কেন্দুয়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একিিট দল। অভিযানকালে পালিয়ে যাবার সময় র্যাবের হাতে আটক হন ইব্রাহীম। তার দেহতল্লাশীতে মেলে ১০৬ গ্রাম হেরোইন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ইব্রাহীমকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি পুলিশ পরিদর্শক রেজাউল করিম খান।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআ্ই)খাইরুল ইসলাম ২০১৬ সালের ৩০ এপ্রিল ইব্রাহীমকে একমাত্র আসামী করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বুধবার ইব্রাহীমকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুস সাত্তার-২।