বরগুনায় রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন
- এম আর অভি,
-
২০২৪-০২-১৪ ১৯:২১:১৮
বরগুনা প্রতিনিধি:বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই স্লো- গানে, প্লাস্টিক ও পলিথিন মুক্ত সুন্দরবন জনপদ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ১১ টায় শহরের পুলিশ লাইন আরডিএফ হল রুমে সুন্দরবন একাডেমীর সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ও যুব ফোরামের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুপান্তর আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য মনির হোসেন কামাল, জাকির হোসেন মিরাজ, মাহবুবুর রহমান অভি ,বরগুনা সদর উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও বেতাগী যুব ফোরামের আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না ।। সভায় উপস্থিত বক্তারা বলেন, সুন্দরবন জীবৈচিত্রের জীবন্ত পাঠশালা। এটি বৈশ্বিক সম্পদ। এর পরিবেশগত মুল্য কোন কিছুর সাথেই তুলনীয় নয়। তাই প্রকৃতির এ চির সবুজ সম্পদকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, উজ্জীবিত হতে হবে সুন্দরবন সুরক্ষায়। সভায় সুন্দরবনের গুরুত্ব বিবেচনা করে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস উদযাপনের আহবান জানানো হয়। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির ০৪ জন সদস্য বিভিন্ন ফোরাম ও ক্লাবের ৩৫ জন সদস্য।