বিভাগীয় কমিশনার কার্য্যালয়,চট্টগ্রাম ও মহিলা অধিদপ্তর আয়োজিত,১৩-২-২০২৪,মঙ্গলবার চট্টগ্রাম পি টি আই হল রুমে এই সন্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগে ২০২২ সালের জয়ীতা অন্বেষণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর গ্রামের গৃহবধু, সেনবাগ কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগম, উপজেলা, জেলা পর্যায়ের পর শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জীবন সংগ্রামে নারী যোদ্ধা হিসাবে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মমতাজ বেগম পুর প্রকৌশলী,কবি,সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর সহধর্মিণী, দুই কন্যার জননী।
তিনি উত্তরীয় গ্রহন,সন্মাননা ক্রেস্ট, সনদ গ্রহনের পাশাপাশি তারা পথ চলার কথা, শুভেচ্ছা বক্তব্য,নারী শিক্ষা,সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন এবং তার স্বামী জাহাঙ্গীর বাবু রচিত এখনি সময় কবিতা পাঠ করেন।
যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্টদের সন্মাননা প্রদান করা হয় তা হলো: ১/অর্থনীতি কাজে সাফল্য অর্জনকারী। ২/শিক্ষা ও চাকুরি ক্যাটাগরি ৩/সফল জননী ৪/নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নারী ৫/সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে পাঁচজন জয়িতাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর মনে করে, জয়িতারা বাংলাদেশের বাতিঘর। জয়িতাদের দেখে অন্য নারীরা অনুপ্রাণিত হলে ঘরে ঘরে জয়িতা সৃষ্টি হবে। আর তা হলেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।