একুশে পদক পাচ্ছেন দেশের ২১জন বিশিষ্ট নাগরিক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৩ ২৩:২৬:২১
image

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর একুশে পদক পাচ্ছেন দেশের ২১জন বিশিষ্ট নাগরিক। ভাষা আন্দোলন, সঙ্গীত, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় তাঁদের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মৌলানা আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), ও শুভ্র দেব। 
অভিনয় শিল্পে অবদান রাখার জন্য এ বছর একুশে পদক দেয়া হচ্ছে ডলি জহর ও এম এ আলমগীরকে। আবৃত্তিতে শিমুল মুস্তাফা ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ পাচ্ছেন একুশে পদক। 
অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক এবং রফিক আহামদ ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একুশে পদক দেয়া হচ্ছে অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে। 
এ বছর ভাষা ও সাহিত্যে অবদান রাখায় এবার একুশে পদক পাচ্ছেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)। 
আগামী ২০শে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের পদক প্রদান করা হবে।