চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পারঘোড়াপাখিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজেমান আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার (১২ ফেব্রæয়ারী) বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃুত্যুকালে তিনি সাত মেয়েসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টায় পারঘোড়াপাখিয়া গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এফ.এম আবু সুপিয়ান,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,মো. মর্তুজা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।