চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রæতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১২ ২১:৪৯:৪০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রæতার জেরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায়  কোন হতাহতের খবর পাওয়া যায় নি। স্থানীয়  ও পুলিশ সুত্র জানায়, সোমবার (১২ফেব্রæয়ারী) সকাল ৭টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাবুপুর মোড় এলাকায় ঘটনার সূত্রপাত। যা পরে আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাবুল ও  খাইরুল ঝাপড়া নামের দুই ভাই এর গ্রæপ   এবং সাবেক ইউপি সদস্য আঙ্গুর গ্রæপের লোকজন দু’দিকে জমায়েত হয়ে ককটেেলর বিস্ফোরণ ঘটাতে থাকে। পরে সকাল ১০টার দিকে পুলিশ এলাকায় পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সূত্রগুলো আরও জানায়,স্থানীয় ওই ধু’গ্রæপের মধ্যে বিরোধ অনকে আগে থেকে। এ দু গ্রæপের সংঘর্ষে একাধিকবার হতাহত ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  তবে গত বছেেরর রোজার মাসে সাবেক ইউপি সদস্য আলম ঝাপড়া হত্যা ও তারপরই প্রতিপক্ষের দুরুল হোদা হত্যার পর ৯ নং ওয়ার্ড সুন্দরপুর ও বাবুপুর এলাকায় বিবাদমান দু’ঘ্রæপের মধ্যে বিরোধ তীব্র হয়। সম্প্রতি ঝাপড়া পরিবারের লোকজন জামিন পেয়ে এলাকায় আসার পর সোমবার সংঘর্ষ শুরু হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ  বলেন, পুলিশ সকাল ৯টার দিকে খবর পাবার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন ও পুলিশ টহল রযেছে। পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশ আলামত হিসেবে উদ্ধার করেছে। তবে বিস্ফোরিত ককটেলের সংখ্যা নিশ্চিত হওযাএ ঘটনায় পুলিশ বাদী হয়ে উভয় গ্রæপের জড়িতদের আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। এছাড়া জড়িতদের গ্রেপ্তাওে অভিযান চলছে বলেও জানান পরিদর্শক সুকোমল।