হাটপাঙ্গাসী দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান
  • ২০২৪-০২-১২ ২১:৪২:১৫
image

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ বিদায় ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীবৃন্দ।