কুমিল্লার মিয়া বাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত

  • ফেনী জেলা প্রতিনিধিঃ
  • ২০২৪-০২-১২ ১৯:০৫:৩৫
image
আজ আনুমানিক ভোর ৬ টার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার অন্তর্গত মিয়াবাজার অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও প্রায় ১০-১৫ জনের অধিক আহত হয় । স্থানীয় সুত্রে জানা যায় যে , স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে রাস্তায় ঘটনাস্থলে দাঁড়ানো শ্যামলী পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে , দুর্ঘটনার ফলে মোঃ এনায়েত হোসেন (৩২) নামের যাত্রী নিহত ও বাসের হেলপার সহ আরোও ১০-১৫ জন যাত্রী আহত হয় । নিহত এনায়েত হোসেন ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর পুর ইউনিয়নের মধ্যম নন্দিরগাঁও ফজল মেম্বারের বাড়ী নিবাসী ওহিদুর রহমানের ছোট ছেলে ও রাজাপুর বাজারের মার্বেলাস সুপার মার্কেটের একজন নামকরা ব্যবসায়ী। বছর তিনেক আগে বিয়ে করা নিহত এনায়েত হোসেন দেড় বছরের এক পুত্র সন্তানের জনক , তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত ব্যক্তির পাশের ব্যবসায়ীগণ শোকাহত হয়ে বলেন এনায়েত হোসেন খুব ভালো ও সৎ ব্যক্তি ছিলেন । বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শী গনের বরাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোহসীন মিয়া ও তার টিমের অনুসন্ধানে বেপোয়ারা ভাবে গাড়ি চালানো , অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও যত্রতত্র পার্কিং করা সহ বিভিন্ন অনিয়মের বিষয়গুলো উঠে আসে । দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি বর্তমানে চৌদ্দগ্রাম থানায় প্রশাসনের হেফাজতে আছে ।