দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির বিশেষ সিএসআর ফান্ডের আওতায় উপজেলার ৮ ইউনিয়নের কৃষকদের মাঝে ২ হাজার বস্তা সার বিতরণ করা হয়েছে।
কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত
সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান,রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন,সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নুর নবী,পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামিদ সোহাগ।