তাবলীগ জামায়াতের বড় ধর্মীয় সমাবেশ- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৯ ২২:৩১:৩৮
image

আজ শুক্রবার তাবলীগ জামায়াতের বড় ধর্মীয় সমাবেশ- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।ফজরের নামাজের পর ধর্মীয় বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
তিনদিনের এই জমায়েতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদীরতীরে জড়ো হয়েছে দেশি-বিদেশি লাখো মুসল্লি। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে গেছে। অনেকেই মূল ময়দানে জায়গা না পেয়ে ইজতেমা মাঠে প্রবেশপথের দুইপাশে অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
পরবর্তি তিন দিন দেশ বিদেশের মাওলানারা বয়ান করবেন। রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসি ক্যামেরায় নজরদারি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।