ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০২-০৯ ১৮:০১:১৩
image
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার রসিদা পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহমদ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রসিদা পুকুর পাড় এলাকার ফতেহ আলী সওদাগরের পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী। জানা যায়, ফয়েজ আহমদ স্থানীয় নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় জুমার নামাজ পড়ার জন্য মোটরসাইকেল নিয়ে রওয়ানা হন। সামান্য অগ্রসর হলেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি পিক আপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক পিকআপ চালককে আটক করে পুলিশে দেয়। দুর্ঘটনার বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।