ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে গাজায় পূর্ণ বিজয় সম্ভব।
বুধবার এক সংবাদ সম্মেলনে হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলিকে উদ্ভট হিসাবে বর্ণনা করে তিনি আরও বলেন, চূড়ান্ত বিজয় ছাড়া অন্য কোনো সমাধান নেই। হামাস যদি গাজায় আক্রমণ অব্যাহত রাখে তাহলে হামলা চলবে।
ফিলিস্তিনের গাজায় সপ্তাহ খানেক আগে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে সেই চুক্তিতে কয়েকটি শর্ত জুড়ে দেয় তারা। তবে হামাসের শর্তগুলো উদ্ভট এবং যুদ্ধবিরতি চুক্তি করা অসম্ভব বলে জানিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল।