ইসলামী ব্যাংক রেমিট্যান্স উৎসবে লটারীতে ১ লক্ষ টাকা পেলেন গোলাপগঞ্জের আবু সাঈদ
- গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
-
২০২৪-০২-০৭ ২০:২২:১৪
ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স উৎসবে লটারীতে ১ লক্ষ টাকা পেলেন গোলাপগঞ্জের আবু সাঈদ। মাস ব্যাপী উৎসবে ৬ ফেব্রুয়ারী - ৬ মার্চ ২০২৪ ব্যাপি ক্যাম্পেইনের প্রথম দিনে লটারিতে বিজয়ী হয়েছেন ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার গ্রাহক মো: আবু সাঈদ। উল্লেখ্য যে, বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে ফরেন-রেমিটেন্স এর টাকা পাঠানোর জন্য এক লক্ষ টাকার পুরস্কার লাভের জন্য সারা বাংলাদেশের মধ্যে ১ম বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন।
গতকাল বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোলাপগঞ্জ শাখায় আয়োজিত এক অনাম্ভড় অনুষ্ঠানে গ্রাহক মোঃ আবু সাঈদের হাতে প্রতয়নপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাখা ব্যাবস্থাপক মোঃ আনিসুজ্জামান।এ সময় অন্যের মধ্যে ম্যানেজার অপারেশন্স রুবেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী,অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ জাহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।