ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার শিরোমনি এলাকার হাজীদের অংশগ্রহনে প্রতিবছরের মতো গতকাল অনুষ্ঠিত হলো হাজিদের শিক্ষাসফর । আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন এর নেতৃত্বে সকাল ৭ টায় গিলাতলা গাফফারফুড মোড় থেকে পঙ্খীরাজ নৌকায় নড়াইল নাড়াগাতি পানিপড়া গ্রামের উদ্যেশ্যে রওনা হয়। পেড়লী বাজার, গাজীরহাট বাজার, বড়দিয়া , মহাজন বাজার শেষে পানিপড়া হয়ে রাত ১০ টায় পুনরায় গাফফারফুড বালিরঘাটে এসে পৌছায়।