ইসরাইলিদের বিক্ষোভ রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৫ ২৩:২৮:০২
image

গত চার মাসেও গাজায় হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মুক্ত করতে না পারায় ইসরাইলে বিক্ষোভের রোষানলে ফেটে পড়েছে হাজার হাজার মানুষ। গেলো তিন সপ্তাহ ধরে ইসরাইল জুড়ে চলছে জিম্মি মুক্তির জোরালো দাবি। ইসরাইলিদের বিক্ষোভ রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে। 
গত শনিবার (৩ ফেব্রুয়ারি) ইসরাইলের তেল আবিবে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করার পাশাপাশি আগাম নির্বাচনের দাবিও জানান।
উপকূলীয় শহর সিজারিয়াতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের এক পাশে বিক্ষোভ করে। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা সমাবেশ চালিয়ে যায় এবং নেতানিয়াহু অপরাধী বলে উল্লেখ করে তাকে অপসারণের স্লোগান দেন।
অন্যদিকে, স্থল আক্রমণ বি¯তৃত করার পরিকল্পনা অনুসারে পূর্ব রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। গতকাল (৪ ফেব্রুয়ারি) পর্যšত গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬৫ জনে। আহত হয়েছেন আরও ৬৬ হাজারের বেশি মানুষ।
এদিকে, জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা জানিয়েছে, গাজায় স্বচ্ছ পানি ও স্যানিটেশনের চরম সংকট দেখা দিয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সরবরাহ করা পানির ট্যাঙ্কির পাইপ থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে বের হওয়া পানি সংগ্রহ করছেন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া বাসিন্দারা।