ডালে পুরুষের জন্য রয়েছে বহুমাত্রিক গুণ!

  • লাইফ স্টাইল ডেস্ক:
  • ২০২১-০৬-০৭ ০৮:০৫:২৫
image

লাইফ স্টাইল ডেস্ক: ঘরে আর যাই রান্না হোক এক বাটি ডাল কিন্তু কমন সব খাবারের আয়োজনেই। এখন কথা হচ্ছে, ডাল কি আমরা শুধু ভালো লাগে বলেই খাই? বিশেষজ্ঞের মতে ডালের রয়েছে অসংখ্য উপকারিতা। যারা নিয়মিত ভাত-রুটি খাই। তাদের কাছে ডালের কদর সবচেয়ে বেশি।  

কেন ডাল খাবেন, আসুন জেনে নিই এর উপকারিতা সম্পর্কে:

•    ফাইবার সমৃদ্ধ ডাল শরীর চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে 
•    এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে
•    হজমে সহায়তা করে
•    দাগ দূর করে, ত্বকের রোগ থেকে রক্ষা করে 
•    দৃষ্টিশক্তি বাড়াতে মুসুর ডাল খেতে বলা হয়  
•    শারীরিক দুর্বলতা দূর করে ও রক্ত তৈরিতে  কাজ করে 
•    মুসুর ডাল ওজন কমাতে সাহায্য করে 
শুধু পুরুষ নয় নারী-পুরষ সবার জন্যই সমান উপকারি আমাদের পছন্দের যেকোনোভাবে রান্না করা ডাল।  

প্রতি ১০০ গ্রাম মসুর ডালে রয়েছে:

ক্যালরি ৩৪৩ গ্রাম, ফ্যাট ১.৫ গ্রাম, সোডিয়াম ১৭ গ্রাম, পটাশিয়াম ১৩৯২ গ্রাম, কার্বোহাইড্রেট ৬৩ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, ক্যালসিয়াম ১৩ গ্রাম, ম্যাগনেসিয়াম ৪৫ গ্রাম, ভিটামিন কমপ্লেক্সে ১০ গ্রাম এবং ফাইবার ১৫ গ্রাম।