কিছু কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী আমেরিকা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৪ ২০:১২:৩২
image

রোববার (৪ ফেব্রুয়ারী) কিছু কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে আমেরিকা আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সকালে, সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা জানান তিনি। 
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ উন্নয়নে কাজ করার বিষয়ে তার দেশের আগ্রহের কথাও জানান তিনি।
এসময় সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বৈঠকে কোন কথা হয়নি, তবে সম্পর্ক কিভাবে সুদৃঢ় করা যায় সে লক্ষ্যেই কাজ করার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।