ফটিকছড়িতে বাজেট ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০২-০৪ ১৯:৪৬:১০
image

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তনে এ কর্মশালার  উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক 
মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী,  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কামরুল ইসলাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা প্রমুখ।