দাগনভূঞায় পুষ্টিবিষয়ক কর্মশালা
- ইমাম হোসেন খাঁন
-
২০২৪-০২-০২ ১৭:০৮:০৪
দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর সহযোগিতায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, আরএমও ডা. মোঃ আরিফ হোসেন, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইস্কান্দার নুরি, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, ডা. মোঃ মুরাদ মজুমদার প্রমুখ।