সিলেট প্রতিনিধি: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ)আসনের উপনির্বাচনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র সহধর্মিনী ফারজানা চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার (৭ জুন)দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ফারজানা সামাদ চৌধুরী। এসময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জুলহাস আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আপনারা সবাই দোয়া করবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড নৌকা প্রতীকের মনোনয়ন দিলে আমাদের সবার প্রিয় নেতা প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী’র অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার জন্য আগামী ১৪ জুলাই নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে আপনাদের সহযোগীতা কামনা করেছেন ফারজানা সামাদ চৌধুরী।
উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সিলেট-৩ আসনটি শূন্য হয়েছে। আগামী ১৪ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।