দাগনভূঞার সানরাইজ ইনস্টিটিউটে নবীন বরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-০২ ১৪:০১:০৫
image
দাগনভূঞা প্রতিনিধি ফেনীর দাগনভূূূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার সানরাইজ ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী সিটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ ও ফেনী জেলা কিন্টার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশীদ। বিদ্যালয়ের শিক্ষক মনসুর আহম্মদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদ উল্যাহ মজুমদার, অভিভাবক মাষ্টার রুহুল আমিন প্রমুখ। শেষে বিদ্যালয় সকল শিক্ষার্থীদের হাতে ফুল গাছের চারা ও একটি করে টাই বিতরণ করা হয়।