প্র দী প সে ন

  • কী জানি!
  • ২০২৪-০১-৩১ ২৩:১৭:৪৩
image

এখানেই কি আসতে হয়?
তাও আবার বারে বারে? কী জানি! 
আসা-যাওয়া যখন লেগেই আছে 
তখন প্রশ্নটা অমূলকও নয়। 
এখানে খেলাঘরে যতক্ষণ খেলা চলে, চলে।
তারপর ঘরে ফিরে যাওয়া হৃষ্ট বা বিমর্ষ হয়ে। 
জয়ী যারা, তাদের ফিরে আসা নাহয় বোধগম্য
কিন্তু, যারা পরাজিত, তাদের প্রত্যাবর্তন? 
অপূর্ণকে নিয়েও ফিরে আসার এই যে দৌড়ঝাঁপ
এ কী মোহ, না কি বাধ্যবাধকতা? কে জানে! 


আগরতলা, ৩১/০১/২৪