আবারও স্পিকার নির্বাচিত হয়েছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩০ ২৩:১৫:৪২
image

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনের শুরুতেই আবারও স্পিকার নির্বাচিত হয়েছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী।  
অধিবেশনের শুরুতে একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্পিকার পদে নাম প্রস্তাবের আহবান জানালে তিনি শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে সেই নাম সমর্থন করে সরকার দলীয় চিফ হুইপ।
আর কোন প্রার্থী না থাকায় পরে ডেপুটি স্পিকার কন্ঠ ভোটে দিলে শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হন।
পরে, সংসদ ভবনে নব নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর স্বাক্ষর করেন স্পিকার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত স্পিকারকে।