কৃষ্ণের চোখে চেয়ে দেখো রাধাকে খুঁজে পাবে,
আর আমার চোখে শুধুই তুমি আর তুমি!
দূর্ভেদ্যতার অন্তরালে অসীম এর খোঁজে,
তোমার দেখা মিলে এক সূর্যের অন্তরাত্মায়,
আমার দুই চোখে শুধু তোমারই ছায়া ভাসে,
জলে ভাসা পদ্মে দেখি তোমার প্রতিমার স্বরুপ,
তোমার অস্তিত্বের সুর বাজে আমার একান্ত নিবিষ্টতায়,
আমিই হবো তোমার নির্লিপ্ত পদচারনার অনুবর্তিকা!
আমার অন্তকরণ জুড়ে আছে তুমি নামক এক প্রভাকরের উন্মুখতা,
অবসান হবে কি এই অতৃপ্ততা এক অবিদিত সূর্যের বরিষণে?