বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের উদ্যোগে সহয়তা প্রদান
- এম আর অভি,
-
২০২৪-০১-৩০ ১৯:০০:১৩
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে । (৩০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে নগদ ৫ হাজার টাকা, ৫০ কেজি চাল ও ২টি করে কম্বল প্রদান করা হয়। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ জন ব্যবসায়ীর মাঝে এ সহয়তা প্রদান করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির , জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কোন এক সময় ফুলঝুড়ি বাজারে ব্যবসায়ীদের দোকানে ধারণা করা হচ্ছে সটসাকিটের আগ্নিকান্ডে ঘটনা ঘটে।