চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০১-৩০ ১৭:০৩:০১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী উন্নয়ন সংস্থা ‘সিসিডিবি’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে দুইশত পিস কম্বল বিতরণ করেছে। সোমবার(২৯ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকায় অবস্থিত সংস্থার জেলা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি ডিরেক্টও চন্দন গোমেজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার আর্নেষ্ট জয়, চাঁপাইনবাবগঞ্জ কার্যঅলয়ের হিসাবরক্ষক মোহন মন্ডল, ভাপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মায়া দাস প্রমুখ।