অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেটে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৮ ০৫:৪৮:২৬
image

শনিবার (২৭ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেটে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল জুনিয়র টাইগ্রেসরা।
দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট প্রথমে দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।
জবাবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে।সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পান আফিয়া আসিমা ইরা। এছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে শিকার ধরেন। 
বাংলাদেশ দলের রাবেয়া খান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।