অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৬ ২২:৪২:৪১
image

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে  টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ জিততে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে জুনিয়র টাইগারদের।
ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। 
নিজেদের প্রথম খেলায় ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশের যুবারা। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেট হারিয়ে আসরের টিকে রয়েছে আরিফুল-শিবলিরা। যুক্তরাষ্টের বিপক্ষে জয় পেলে পরের পর্বের টিকেট নিশ্চিত হবে বাংলাদেশের যুবাদের। তাই সেই সুযোগ হাত ছাড়া করতে চাইবেনা স্ট্রুয়ার্ট ল‘য়ের শীষ্যরা। 
অন্যদিকে, এখন পর্যন্ত দুই ম্যাচে দুটিতে হেরেছে যুক্তরাষ্ট্র। তাই জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য তাদের।