ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি মধুসূদন দত্ত
কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে যাঁর জন্ম।
ফারসি, হিব্রু, গ্রীক,ইংরেজি, লাতিন সংস্কৃতি ,আরো কত ভাষায় তাঁর দখল,
সোনার চামচ মুখে নিয়ে জন্ম হলেও খ্রীস্ট ধর্ম গ্রহন করে হলেন বাবার ত্যাজ্য পুত্র---
বাবা-মা আত্মীয় পরিজন সবাই তাঁকে দূরে ঠেলে দিল,
যা তাঁর জীবনকে নিমজ্জিত করেছিল অন্ধকার গহ্বরে ।
ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা করে হলেন উপেক্ষিত,
দুঃখে ক্ষোপে শুরু করলেন নিজ ভাষার চর্চা।
রামায়ণের ছত্রছায়ার রচিলেন মহাকাব্য "মেঘনাদবধ"
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে।
তিনিই বাংলা সাহিত্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
শুধু কবিতা নয় নাট্যক ও প্রহসন রচনায় তাঁর সিদ্ধ হস্ত,
সার্থক নাটক ওপ্রহসন---
শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ,
কাব্যসাহিত্য পদ্মাবতী, ব্রজঙ্গনা,বীরাঙ্গনা, চর্তুদশপদী কবিতাবাণী, হেক্টরবধ,
তিলোত্তমাসম্ভব ইত্যাদি।
আর্থিক দুর্দশায় কেটেছে জীবনের দিনগুলো
সহায়তার হাত বাড়িয়েছিলেন বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যে তাঁর অবদান বলার অপেক্ষা রাখে না,
তিনি দেখিয়েছিলেন বাংলা সাহিত্যের নতুন পথ।
এই মহাকবি অভাবের সাথে যুদ্ধ করতে করতে অকালে ঢলে পড়লেন মৃত্যুর কোলে,
তুমি চলে গেলেও কবি তোমার সৃষ্টি কথা বলে প্রতিনিয়ত বাঙালির অন্তরে।
হে কালজয়ী কবি তোমাকে জানাই প্রনাম।
তুমি চির অমর বিশ্বের সাহিত্য দরবারে।