তুই গর্ভপদ্ম নাকি গর্ভনাগ
সেই হিসাব আজ দূর বহুদূর
কি চেয়েছিলাম আর কি চাইনি
দোদূল্যায়িত কয়েকটি ভীষণ অস্পষ্ট শব্দ
খুঁজে ফিরেছে পথ ঠিকানা বিহীন।
শুধু দুটো শব্দ ছিল ভীষণ ভীষণ স্পষ্ট
"সৃষ্টির সেবক" "সৃষ্টির সেবক"।
নাগিনীর বিষে বিষাক্ত এক সমুদ্র জল
কৃষ্ণ হয়ে করলাম আমি আকন্ঠ পান।
জ্যোতির্ময় হোক মস্তিষ্ক, জ্যোতির্ময় হোক হৃদকন্দর
ছড়িয়ে পড়ুক আলো, ছড়িয়ে পড়ুক কল্যাণ
সাফল্যের চলমান পথের ব্যাপ্তি হোক
দেশ হতে দেশান্তর
স্থায়িত্ব হোক কাল হতে কালান্তর
ভিতরের যত কথা যত শব্দ
ভেসে যাক, ভেসে যাক ইথারে ইথারে
স্রষ্টার বাস আসমান জমিন
মহাবিশ্বের প্রতিটি কণায় কণায়
মহাসৃষ্টির প্রতিটি পরতে পরতে।।